শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে ফের লড়ছেন বাংলাদেশি ৬ বংশোদ্ভুত

ইমা এলিস, নিউ ইয়র্ক: বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ মঙ্গলবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে। মার্কিন নির্বাচনে আবারও লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভুত ৬ প্রার্থী। নতুন কোন প্রার্থীর খবর পাওয়া যায়নি। আগে থেকেই যেসব নির্বাচিত প্রতিনিধি রয়েছেন স্টেটের বিভিন্ন আইন সভায় এবার তারাই পুনর্নির্বাচনের জন্য দাঁড়িয়েছেন।

এদের মধ্যে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছেন জর্জিয়া স্টেট সিনেটর শেখ এম. রহমান, একই স্টেটের অপর ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত সিনেটর নাবিলা ইসলাম, কানেকটিকাট স্টেট সিনেটর মাসুদুর রহমান, ভার্জিনিয়া স্টেট সিনেটর সাদ্দাম সেলিম এবং নিউ হ্যাম্পশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল খান। এর বাইরে পেনসিলভেনিয়া, মিশিগান, নিউজার্সি সহ অন্যান্য স্টেটে কয়েকজন বাংলাদেশি-আমেরিকান রয়েছেন কাউন্টি ও অন্যঅন্য পর্যায়ে।

নিউজার্সি প্লেইন্স বরো টাউনশিপ থেকে নির্বাচিত কাউন্সিলম্যান ড. নুরুন নবী টানা ১৪ বছর ধরে এই পদে আছেন ২০০৭ সাল থেকে। এবার জিতলে হবে তার পঞ্চম মেয়াদ। তার টাউনশিপে একজন মেয়র এবং ৫ জন কাউন্সিলম্যান রয়েছেন। তিনি কাউন্সিলম্যান হিসাবে কালচারাল এবং হেরিটেজ বিষয়ের দায়িত্বে রয়েছেন।

জর্জিয়ার শেখ রহমান পুনর্নির্বাচন করছেন সিনেট ডিস্ট্রিক্ট ৫ থেকে, নাবিলা ইসলাম পুনর্নির্বাচন করছেন একই স্টেটের সিনেট ডিস্ট্রিক্ট ৭ থেকে, কানেকটিকাটে পুনর্নির্বাচন করছেন মাসুদুর রহমান সিনেট ডিস্ট্রিক্ট ৪ থেকে, ভার্জিনিয়ায় সেলিম সাদ্দাম স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৩৭ থেকে পুনর্নির্বাচন করছেন। তারা সকলেই ডেমোক্রেট। তবে নিউ হ্যাম্পশায়ার স্টেট হাউজ অব রিপ্রেজেনটেটিভ পদে রকিংহ্যাম ডিস্ট্রিক্ট ২০তে পুনর্নির্বাচন করতে যাওয়া আবুল বাশার খান রিপাবলিকান। অন্য প্রার্থী ড. নূরুন নবী ডেমোক্রেট দলীয় প্রার্থী।

সর্বশেষ পাওয়া সংবাদ