সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে সম্প্রচার নয়, বিজ্ঞাপন থেকে বড় মুনাফা অর্জনের লক্ষ্য সরকারের সূচকের পতনে কমেছে লেনদেন আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ৫৬ বছরে ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক
advertisement
আন্তর্জাতিক

উগান্ডায় প্রার্থনারত অবস্থায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : উগান্ডায় উত্তরাঞ্চলের দুর্গম লামো বিভাগের একটি চার্চে বজ্রপাতে ১৪ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (০২ নভেম্বর) এ ঘটনা ঘটেছে।

বজ্রপাতের সময় অনেক মানুষ চার্চে প্রার্থনা করছিলেন। ঠিক তখনই বজ্র তাদের ওপর আঘাত হানে। এতে ১৪ জন নিহত হওয়ার পাশপাশি অন্তত ৩৪ জন আহত হয়েছেন। নিহত-আহত কারও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। খবর সিএনএন।

এ ব্যাপারে এক বিবৃতিতে দেশটির পুলিশ বলেছে, “ভিকটিমদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। শনিবার বিকাল ৫টার দিকে বৃষ্টি শুরু হওয়ার পর তারা প্রার্থনার জন্য জড়ো হন। সাড়ে ৫টার দিকে বজ্র আঘাত হানে।”

যেখানে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে সেখানে একটি শরণার্থী ক্যাম্প অবস্থিত। আহত-নিহতরা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। এটি দক্ষিণ সুদানের সীমান্তের কাছে অবস্থিত। সেখানে প্রায় ৮০ হাজার মানুষ বাস করেন। তাদের সবাই দক্ষিণ সুদান থেকে এসে এই ক্যাম্পে আশ্রয়প্রার্থী হিসেবে থাকেন।

২০২০ সালে দক্ষিণ সুদানে আনুষ্ঠানিকভাবে গৃহযুদ্ধ থেমে যায়। কিন্তু এরপরও এখনো অস্থিরতা কাটেনি।

আফ্রিকার সেন্ট্রাল বেল্টে প্রায়ই বজ্রপাতের ঘটনা ঘটে থাকে। যেগুলো অনেক সময় ভয়াবহ হয়।

বিবিসির তথ্য অনুযায়ী ২০২০ সালে উত্তর-পশ্চিম উগান্ডায় বজ্রপাতে ১০ শিশুর মৃত্যু হয়। রয়টার্সের তথ্য অনুযায়ী এর পরের বছর ২০১১ সালে ১৮ শিক্ষার্থী ও তাদের এক শিক্ষক বজ্রপাতে প্রাণ হারান।

সর্বশেষ পাওয়া সংবাদ