শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

বলিভিয়ায় সামরিক ঘাটিতে হামলা, ২০০ সেনা অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক : লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকরা তিনটি সামরিক ইউনিটে ভয়াবহ হামলা চালিয়েছে। সশস্ত্র এই হামলার মাধ্যমে হামলাকারীরা সামরিক ঘাঁটি দখল করে নেয় এবং কমপক্ষে ২০০ সেনাকে অপহরণ ও জিম্মি করে। বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সশস্ত্র সমর্থকদের হাতে দেশটির অন্তত ২০০ সেনা জিম্মি রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, সশস্ত্র ওই গোষ্ঠীটি গত শুক্রবার তিনটি সামরিক ইউনিটে হামলা চালায়। হামলাকারীরা সামরিক ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে।

বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্স সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকদের হামলায় তিনটি সামরিক ইউনিট জব্দ করার নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে ‘একটি সম্পূর্ণ নিন্দনীয় অপরাধমূলক কাজ যা আদিবাসী কৃষক আন্দোলনের কোনও বৈধ সামাজিক দাবি থেকে দূরে’ বলে অভিহিত করেছেন।

সামাজিক যোগযোগমাধ্যম এক্স-এ একটি বার্তায় আর্স লিখেছেন, ‘সামরিক ইউনিট দখলে নেওয়া স্বদেশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অপরাধ এবং দেশের সংবিধানের অবমাননা।’

সর্বশেষ পাওয়া সংবাদ