সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় রয়টার্সের সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক ফটো সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া আল-জাজিরা, রয়টার্স, এপিসহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

কাতার ভিক্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বার্তা সংস্থা রায়টার্স নিশ্চিত করেছে শুক্রবার (১৩ অক্টোবর) ওই হামলায় তাদের ফটো সাংবাদিক ইসাম আবদুল্লাহ মারা গেছেন।

ঘটনাস্থলে থাকা সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লেবাননের দক্ষিণে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় অন্তত একজন সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ছয়জন সাংবাদিক, যাদের মধ্যে দুজন রয়টার্সের।

এক বিবৃতিতে রায়টার্স জানিয়েছে, জরুরি ভিত্তিতে তথ্য পেতে আমরা ওই অঞ্চলের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি এবং নিহত ইসামের পরিবার ও তার সহকর্মীদের সহায়তা করছি।

এতে আরও বলা হয়, লেবাননে এ হামলায় রয়টার্সের অপর দুই সাংবাদিক আল-সুদানি এবং মাহের নাজেহ আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

সর্বশেষ পাওয়া সংবাদ