শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল কেঁপে উঠলো

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল। স্থানীয় সময় বুধবার (৩১ অক্টোবর) ওই ভূমিকম্পটি আঘাত হানে। তবে মার্কিন ভূতাত্ত্বিকরা জানিয়েছেন, এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। সে কারণে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ওরেগন অঙ্গরাজ্যের ব্যান্ডন শহর থেকে ১৭৩ মাইল (২৭৯ কিলোমিটার) দূরে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরের তলদেশের ফল্টলাইনে। আর রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬।

তবে ওই ভূমিকম্প থেকে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ওই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এর আগে গত এপ্রিলের ‍শুরুর দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ৪.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সে সময় জানায়, ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পাশের রাজ্য নিউ জার্সি। নিউইয়র্ক সিটির অসংখ্য মানুষ এই কম্পন অনুভব করেছেন। তাছাড়া ভূমিকম্পে কেঁপে ওঠে ব্রুকলিনের ভবনগুলোও।

সে সময় ভূমিকম্পের কারণে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে চলা গাজার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক সাময়িকভাবে স্থগিত করা হয়। বৈঠকে কথা বলছিলেন সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি জান্তি সোয়েরিপ্টো। কম্পন অনুভব করার সঙ্গে সঙ্গে তিনি বলে ওঠেন, এটা কি ভূমিকম্প?

এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে জানান যে, ফিলাডেলফিয়া থেকে নিউইয়র্ক পর্যন্ত ও লং আইল্যান্ড বরাবর পূর্ব দিকেও ভূমিকম্প অনুভব করেছেন তারা।

সর্বশেষ পাওয়া সংবাদ