শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

লেবাননের বালবেক অঞ্চলে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের ঐতিহাসিক বালবেক অঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে আটজন নারী। এ ঘটনার পর লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, তিনি আশা করছেন ‘কয়েক ঘণ্টা বা দিনের মধ্যেই’ হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে।

ইসরায়েলি সেনাবাহিনীর এই হামলা সেপ্টেম্বরের পর বালবেক অঞ্চলে সবচেয়ে প্রাণঘাতী আঘাত বলে জানা গেছে। হামলার কিছুক্ষণ আগে ইসরায়েলি বাহিনী বালবেকের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্যতামূলক সতর্কতা জারি করে।

লেবাননের হিজবুল্লাহ-সংযুক্ত সংবাদমাধ্যম আল-মানার জানিয়েছে, লেবানন থেকে চালানো একটি ড্রোন ইসরায়েলের উত্তরের উপকূলীয় শহর নাহারিয়ায় লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এর ফলে তীব্র বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হিজবুল্লাহ তাদের টেলিগ্রাম চ্যানেলে এই হামলার ভিডিও পোস্ট করলেও সরাসরি দায় স্বীকার করেনি।

এর আগে, হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়, তাদের যোদ্ধারা বুধবার সন্ধ্যায় ইসরায়েলের লিমান ও গেশের হাজিভ এবং কিরিয়াত শমোনা শহরের কিছু অবস্থান লক্ষ্য করে চারবার রকেট হামলা চালিয়েছে।

এই হামলার পর হিজবুল্লাহর নতুন নেতা নাঈম কাসেম টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, ইসরায়েল যদি আগ্রাসন বন্ধ করার সিদ্ধান্ত নেয়, আমরা তা মেনে নেবো, তবে আমাদের শর্ত অনুযায়ী। আমরা যুদ্ধবিরতির জন্য কোনো প্রকার ভিক্ষা চাইবো না। সূত্র: আল-জাজিরা

সর্বশেষ পাওয়া সংবাদ