সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
আন্তর্জাতিক

ফিলিপাইনে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেপে উঠেছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা ও তার আশপাশের এলাকা । শনিবার স্থানীয় সময় সকাল ৮ টা ২৪ মিনিটে এই কম্পণ অনুভূত হয় বলে জানিয়েছে এএফপি।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুসারে, ম্যানিলা থেকে ১০০ কিলেমিটার দক্ষিণে বাতাঙ্গাস প্রদেশে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।

তবে এই ভূমিকম্পে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফিলিপাইনের দুর্যোগ মোকাবিলা বিভাগের বাতাঙ্গাস শাখার কর্মকর্তা রাফায়েল কুয়েভাস এএফপিকে বলেন, ‘আমরা বেশ বড় কম্পণ অনুভব করেছি। ১০ সেকেন্ডের মতো স্থায়ী ছিল সেটি।’

‘তবে এখানে সবকিছু ঠিক আছে। এখন পর্যন্ত আমরা কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাইনি।’  

বাতাঙ্গাস প্রদেশে মাবিনি শহর শাখার দুর্যোগ মোকাবিলা দপ্তরের শীর্ষ নির্বাহী আরনল্ড প্যানোপিও জানিয়েছেন, প্রথমে একটি হালকা কম্পন ও পরে দৃঢ় কম্পণ অনুভূত হয়েছে। কোনো ক্ষয়ক্ষতির তথ্য না পাওয়া গেলেও পূর্ব সতর্কতা হিসেবে শহরের কয়েকটি স্কুল ক্লাস কার্যক্রম বাতিল করেছে বলে জানিয়েছেন তিনি।   

প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেখলা (রিং অব ফায়ার) অঞ্চলের ওপর অবস্থানের কারণে ফিলিপাইন, ইন্দোনেশিয়াসহ দক্ষিণপূর্ব এশিয়া ও জাপানে ভূমিকম্প একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। বছরের বিভিন্ন সময়ে ছোট-বড় ভূমিকম্প ঘটে এই অঞ্চলে।  

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ