শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলি হামলার সমাপ্তি, আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে প্রতিশোধমূলক হামলার ইতি টেনেছে ইসরায়েল। শতাধিক যুদ্ধবিমান দিয়ে ইরানের ৩ প্রদেশে এই হামলা চালানো হয়েছে।

তবে ইরানে হামলার সমাপ্তি ঘোষণা করা হলেও আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। কারণ মধ্যপ্রাচ্যের ২টি শক্তিশালী দেশ সরাসরি হামলা-পাল্টা হামলার মধ্যে জড়িয়ে পড়েছে।

লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহসহ বেশ কয়েকজন ইরানি কমান্ডারকে হত্যা করে ইসরায়েল। এর প্রতিশোধ নিতে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। যার জবাব দিতে প্রায় এক মাস ধরে মরিয়া ছিল ইসরায়েলি সরকার।

তবে ইসরায়েলের এই হামলাকে সফলভাবে ঠেকিয়ে দেওয়ার দাবি করছে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী। বলা হচ্ছে, কিছু স্থানে হামলায় সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানতে তদন্ত শুরু করা হয়েছে।

এর আগে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় চালু করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

ইরানে এই হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব বলেছে, এটি একটি দেশের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন ও রীতির লঙ্ঘন। সূত্র: প্রেসটিভি, সিএনএন, আল-জাজিরা

সর্বশেষ পাওয়া সংবাদ