শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা হামের প্রাদুর্ভাব: - চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: - চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫ বাড়ির ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, যোগ হয়েছে ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি ফ্লোরিডার কোরাল স্প্রিংসে নিজ বাড়িতে ভাইস মেয়র খুন
আন্তর্জাতিক

সৌদি আরবে ৫ বিদেশিসহ ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক : ৫ বিদেশি নাগরিকসহ ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। এদের মধ্যে ৫ জনকে মাদক চোরাচালানের জন্য এবং দুজনকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। বুধবার (২৩ অক্টোবর) এ খবর নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ জন ইয়েমেনের নাগরিক। তাদের বিরুদ্ধে হাশিশ (মারিজুয়ানা) চোরাচালানের অভিযোগ ছিল। এছাড়া, একজন পাকিস্তানি নাগরিককেও মাদক চোরাচালানের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এ নিয়ে চলতি বছর কেবল মাদক সংক্রান্ত অপরাধেই ৭১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি আরব। এটি দেশটির মাদক চোরাচালান বিরোধী কঠোর অভিযানের অংশ বলে মনে করা হচ্ছে।

সৌদি আরবে সম্প্রতি কেপ্টাগন নামে এক ধরনের উচ্চাসক্তি তৈরি করা অ্যামফেটামিনের চাহিদা বাড়ছে। এটি মূলত সিরিয়া এবং লেবানন থেকে পাচার করা হচ্ছে। গত বছর সৌদি কর্তৃপক্ষ একটি হাই-প্রোফাইল মাদকবিরোধী অভিযানের সূচনা করে, যার ফলে ব্যাপক অভিযান ও গ্রেফতারির ঘটনা ঘটেছে।

বুধবার ৫ বিদেশির পাশাপাশি দুজন সৌদি নাগরিকেরও মৃত্যুদণ্ড কার্যকর করেছে রিয়াদ। তারা হত্যা মামলার আসামি ছিলেন।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, ২০২৩ সালে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা দেশ ছিল সৌদি আরব। তাদের ওপরে ছিল কেবল চীন ও ইরান।

সরকারি হিসাব অনুসারে, চলতি বছর মোট ২৩৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব।

মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে, দেশটি যখন আধুনিক ভাবমূর্তি তৈরির চেষ্টা করছে। রিয়াদ কর্তৃপক্ষ বলেছে, মৃত্যুদণ্ড জনসাধারণের স্বার্থেই প্রয়োজনীয় এবং দণ্ড কার্যকর করার আগে অভিযুক্তদের সব ধরনের আইনি আপিল প্রক্রিয়া সম্পন্ন করা হয়।সূত্র: এএফপি

এই সম্পর্কিত আরো

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

হামের প্রাদুর্ভাব: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা

নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫

বাড়ির ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, যোগ হয়েছে ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি

ফ্লোরিডার কোরাল স্প্রিংসে নিজ বাড়িতে ভাইস মেয়র খুন