শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের মধ্যাঞ্চলে কেসারিয়া এলাকায় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। লেবানন থেকে পাঠানো ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর। হামলায় ছোট শহরটির বেশকিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। খবর এএফপির।

শনিবার (১৯ অক্টোবর) নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘কেসারিয়া এলাকায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আবাসস্থল লক্ষ্য করে মনুষ্যবিহীন উড়ন্ত যান (ড্রোন) উৎক্ষেপণ করা হয়েছে। সে সময় প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী ওই এলাকাটিতে ছিলেন না। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

তবে এটা পরিষ্কার করে বলা হয়নি হামলার লক্ষ্যবস্তুটি নেতানিয়াহুর ব্যক্তিগত আবাসস্থল কিনা। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, আজ শনিবার লেবানন থেকে তিনটি ড্রোন নিক্ষেপ করা হয় এবং এদের মধ্যে দুটিকে গুলি করে নামিয়ে আনা হয়। পাশাপাশি আরও বেশকিছু রকেটও ছোড়া হয় লোবানন থেকে। এ সময় ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।

এদিকে, লেবাননের কর্তৃপক্ষ বলেছে আজ শনিবার দেশটির জোনিয়েহ এলাকায় ইসরায়েলের হামলায় দুইজন নিহত হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ