শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই
advertisement
আন্তর্জাতিক

কানাডা-ভারত সম্পর্ক তলানিতে, পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক : খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনা ফের উত্তপ্ত ভারত-কানাডার কূটনৈতিক সম্পর্ক। ওই হত্যাকাণ্ডের ঘটনায় পাল্টাপাল্টি কূটনীতিকদের বহিষ্কার করেছে দেশ দুইটি।

এই ইস্যুতে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে কানাডায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয়কুমার বর্মাকে। পাশাপাশি দিল্লিতে নিযুক্ত কানাডার ৬ কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কানাডাও ভারতীয় ৬ কূটনীতিককে বহিষ্কার করেছে। এতে দুই দেশের সম্পর্কে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে।

গত বছর জুন মাসে খুন হন হরদীপ সিং নিজ্জর। যার পর খোদ কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো অভিযোগ করেন, নিজ্জর হত্যার সঙ্গে জড়িত ভারতের গোয়েন্দা সংস্থা। যদিও তখনই ‘ভিত্তিহীন অভিযোগ’ বলে উড়িয়ে দিয়েছিল দিল্লি। নতুন করে সেই বিতর্ক ফের দানা বেঁধেছে সঞ্জয়কুমার বর্মার বিরুদ্ধে কানাডার তদন্তকারী সংস্থার বক্তব্যে।

তারা দাবি করেছে, ভারতীয় হাই কমিশনার সঞ্জয়কুমার বর্মা এই মামলায় ‘স্বার্থ সম্পর্কিত ব্যক্তি’। কূটনৈতিক রক্ষাকবচ থাকায় তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি।

এই মন্তব্যের পর দিল্লি ভারতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত স্টুয়ার্ট হুইলারকে তলব করে। তার কাছে গোটা বিষয়ের ব্যাখ্যা চাওয়া হয়। স্পষ্ট জানানো হয়, কানাডা সরকার যে অভিযোগ তুলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

এই বিষয়েই ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, বারবার অনুরোধ করা হয়েছিল। অথচ কানাডা সরকার নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার কোনো প্রমাণ পেশ করেনি। সূত্র: এনডিটিভি

সর্বশেষ পাওয়া সংবাদ