শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

ফ্রান্সে টেসলার বৈদ্যুতিক গাড়িতে আগুন, ৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের পশ্চিমাঞ্চলে টেসলার তৈরি একটি বৈদ্যুতিক গাড়িতে আগুন লেগে ৪ জন নিহত হয়েছেন। তবে গাড়িটিতে কী কারণে আগুন লেগেছিল, তা এখনো জানা যায়নি।

গত শনিবার (১২ অক্টোবর) রাতে নিওর শহরের বাইরে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় প্রসিকিউশন অফিস। নিহতরা মেলের একটি রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গাড়িটি অত্যধিক গতিতে চলার সময় একাধিক সড়ক চিহ্নে ধাক্কা খায়। উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাড়িতে থাকা ৪ জনের মৃত্যু হয়েছিল।

স্থানীয় একজন বিচারক বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি নির্ধারণের জন্য তদন্ত শুরু হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গাড়িটির প্রযুক্তিগত বিশ্লেষণও করা হবে।

ধনকুবের ইলন মাস্ক প্রতিষ্ঠিত বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলা এর আগেও বেশ কয়েকবার নিরাপত্তা বিষয়ক সমালোচনার মুখে পড়েছে। চলতি বছরের এপ্রিলে টেসলা একটি মডেল এক্স গাড়ি দুর্ঘটনায় নিহত এক প্রকৌশলীর পরিবারের সঙ্গে আইনি সমঝোতায় পৌঁছেছিল। ওই দুর্ঘটনার সময় চালক গাড়ির অটোপাইলট সিস্টেম ব্যবহার করছিলেন বলে দাবি করা হয়েছিল।

এছাড়া, অটোপাইলট সফটওয়্যার জনিত নিরাপত্তা ঝুঁকির কারনে ২০২৩ সালের ডিসেম্বরে টেসলা যুক্তরাষ্ট্র ও কানাডায় ২০ লাখের বেশি গাড়ি ফেরত নিয়েছিল । সূত্র: এএফপি

সর্বশেষ পাওয়া সংবাদ