শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
আন্তর্জাতিক

নাইজারে প্রবল বৃষ্টিতে ৩৩৯ জনের মৃত্যু, বাস্তুচ্যুত লাখেরও বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : নাইজারের প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩৯ জনে পৌঁছেছে। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১১ লাখেরও বেশি মানুষ।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এসব তথ্য জানানো হয়েছে।

নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী গত মাসে জানিয়েছিলেন, বন্যায় ২৭৩ জন মারা গেছেন এবং ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২৩ সেপ্টেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী, বন্যায় ৩৮৩ জন আহত হয়েছেন। সরকারের নাগরিক সুরক্ষা সংস্থার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, রাজধানী নিয়াম এবং অন্যান্য অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বন্যায় পশু, খাদ্য সরবরাহ ও অন্যান্য সামগ্রীরও বিশাল ক্ষতি হয়েছে। নাইজারের দ্বিতীয় বৃহত্তম শহর জিন্ডারের একটি ঐতিহাসিক মসজিদ ধ্বংস হয়ে গেছে।

দেশটির জাতীয় আবহাওয়া সংস্থার তথ্যমতে, কিছু অঞ্চলে আগের বছরের তুলনায় ২০০ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

স্কুলগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বহু পরিবার বাস্তুচ্যুত হওয়ার কারণে সরকার নতুন সেশন শুরুর সময়সীমা স্থগিত করেছে।

নাইজারে প্রায় প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বর্ষাকাল চলাকালীন প্রাণহানির ঘটনা ঘটে। ২০২২ সালে দেশটিতে ১৯৫ জনের মৃত্যু হয়েছিল।

বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সতর্ক করছেন, জীবাশ্ম জ্বালানি সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আরও নিয়মিত ও তীব্রতর হয়ে উঠছে। সূত্র: এএফপি

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন