শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে কয়লাখনিতে বিস্ফোরণে ৭ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৭ অক্টোবর) সকালে ভাদুলিয়া গ্রামের গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারিতে (জিএমপিএল) কয়লা উত্তোলনের সময় বিস্ফোরণ হয়। এতে ৭ শ্রমিক নিহত এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের ফলে বেশ কয়েকজন শ্রমিকের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। আহত শ্রমিকদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের উদ্ধারের চেষ্টা এখনো চলছে। পুলিশকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, খনিতে নিয়মিত কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানো হয়েছিল। কিন্তু শ্রমিকরা ওই সময় বিস্ফোরণের ব্যাপারে অবগত ছিলেন না। অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

বিস্ফোরণের পরপরই কোলিয়ারি সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এই ঘটনায় ভাদুলিয়া অঞ্চলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ মরদেহগুলো নিয়ে যাওয়ার চেষ্টায করলে তাতে বাধা দেয় স্থানীয়রা। এতে সেখানে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

কয়েকদিন আগে একই খনিতে ধসের কারণে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো। এটি স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ