শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
আন্তর্জাতিক

বাংলাদেশে খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এজন্য যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি) ইউএসটিডিএ কোল্ড স্টোরেজে দুধ, মাংস এবং অন্যান্য খাদ্যের মান নিশ্চিত করতে সমীক্ষা পরিচালনা করবে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ইউএসটিডিএ এক বিজ্ঞপ্তিতে জানায়, খাদ্য সংরক্ষণে তাপমাত্রা-নিয়ন্ত্রিত লজিস্টিক নেটওয়ার্ক স্থাপনে সহায়তা করার জন্য বাংলাদেশের তৈরি খাবার এবং কোল্ড চেইন পরিষেবা সংস্থা বণ্টন ফুডস লিমিটেডকে (বণ্টন ফুডস) একটি সম্ভাব্যতা সমীক্ষা অনুদান দিয়েছে ইউএসটিডিএ।

এ সমীক্ষার লক্ষ্য হলো- খরচ কমানো এবং দুগ্ধ, মাংস এবং অন্যান্য খাদ্য পণ্যের ক্ষতি কমানো, ফলে সারা দেশে মানুষের জন্য উন্নত খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। এ সমীক্ষা পরিচালনা করার জন্য মিনেসোটা ভিত্তিক প্রতিষ্ঠান ল্যান্ড ও’লেকস ভেঞ্চারকে নির্বাচন করা হয়েছে।

ইউএসটিডিএ’র পরিচালক এনোহ টি ইবং বলেছেন, বাংলাদেশের খাদ্য নিরাপত্তার লক্ষ্যে বেসরকারি খাতের বিনিয়োগের সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বণ্টন ফুডসের সঙ্গে আমাদের অংশীদারিত্ব বাংলাদেশের জনগণের চাহিদা পূরণ করে এমন উদ্ভাবনী প্রযুক্তি তৈরিতে সহায়তা করবে।

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন