শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়িয়েছে ২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২ হাজার ছাড়িয়েছে। নিহতদের মধ্যে ১২৭ জন শিশু ও ২৬১ জন নারী রয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে এ প্রাণহানির ঘটনা ঘটেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এদিকে, হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল শুক্রবার (৪ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি বোমা হামলায় বৈরুত বিমানবন্দরের বাইরে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাদের লক্ষ্য কী ছিল তা এখনো স্পষ্ট নয়।

তবে রাজধানীতে বিমানবন্দরের দাহিয়েহ এলাকার সীমানা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি। ধারণা করা হচ্ছে হিজবুল্লাহকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে।

হিজবুল্লাহর বিরুদ্ধে চালানো আক্রমণে লেবাননের দক্ষিণে ইসরায়েলের ২ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। লেবাননের আরও ২০টি শহর ও গ্রামকে খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের সেনারা সীমান্তের কাছে হিজবুল্লাহ যোদ্ধাদের হত্যা করেছে।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, হিজবুল্লাহকে লক্ষ্য করে ২ সপ্তাহে ইসরায়েলি হামলা ও অন্যান্য আক্রমণে লেবাননে ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ