রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
আন্তর্জাতিক

ভারতে হেলিকপ্টার বিধ্বস্তে ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে একটি ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (২ অক্টোবর) দেশটির পশ্চিমাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় হেলিক্প্টারের সব আরোহী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন এক দমকল কর্মকর্তা। খবর এএফপির।

স্থানীয় সময় বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে মুম্বাইয়ের দক্ষিণ-পূর্বের পুণে শহরের উপকণ্ঠে একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়।

দমকলের প্রধান কর্মকর্তা দেভেন্দ্র পোটফোরি বলেন, হেলিকপ্টার দুর্ঘটনায় দুই পাইলট এবং এক ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন।

তিনি জানান, যখন তারা ঘটনাস্থলে পৌঁছান তখন তারা হেলিকপ্টারটিকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পান। দুর্ঘটনায় হেলিকপ্টারটির বিভিন্ন অংশ খণ্ড-বিখণ্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এসব মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হেলিকপ্টারটি মুম্বাইয়ের দিকে যাচ্ছিল। কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি। তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার সময় ওই এলাকায় ঘন কুয়াশা ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন