শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ ও অকার্যকর হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান। তবে এ হামলার জন্য ইরানকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

মঙ্গলবার (১ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ইরানের মিসাইল হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়ে মার্কিন এই কর্মকর্তা বলেন, এই হামলার কঠোর পরিণতি হবে এবং আমরা ইসরায়েলের সঙ্গে এ ব্যাপারে কথা বলব।

এ হামলার প্রতিক্রিয়া কেমন হতে পারে, এমন প্রশ্নের জবাবে সুলিভান আরও বলেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে এবং এ আলোচনা অব্যাহত থাকবে।

তিনি বলেন, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং মার্কিন নৌ ডেস্ট্রয়ার ইসরায়েলের প্রতিরক্ষায় অংশ নিয়েছিল এবং বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

জ্যাক সুলিভান বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হোয়াইট হাউসে সিচুয়েশন রুম থেকে হামলা পর্যবেক্ষণ করেছেন। সূত্র: টাইমস অব ইসরায়েল।

আরও পড়ুন:

ইরানের ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপে, ইসরায়েলে আঘাত করেছে ৮০ শতাংশ

ইসরায়েলে ইরানের হামলার পর জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ

সর্বশেষ পাওয়া সংবাদ