রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
আন্তর্জাতিক

মিশরে ইসরায়েলি পর্যটকবাহী বাস লক্ষ্য করে গুলি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : মিশরে ইসরায়েলি পর্যটকবাহী একটি বাস লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এতে দুই ইসরায়েলি পর্যটক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বাসটির সব যাত্রীই ইসরায়েলি নাগরিক ছিল। হিব্রু ও অ্যারাবিক মিডিয়ার বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাস্তা দিয়ে ইসরায়েলিদের বহনকারী একটি পর্যটক বাস যাচ্ছিল। এমন সময় এক বন্দুকধারী বাসটিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে এই নিহতের ঘটনা ঘটে। আরটি অ্যারাবিকের এক প্রতিবেদনে বলা হয়েছে। বাসটিকে লক্ষ্য করে যিনি গুলি চালিয়েছেন তিনি একজন পুলিশ সদস্য।

কোনো কোনো মিডিয়ার খবরে বলা হয়েছে এতে নিহতের সংখ্যা একজন।এদিকে দ্বিতীয় দিনে পা দিয়েছে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ। এতে হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ৩০০ ছুঁয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। আর গাজায় ইসরায়েলিদের পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ২৫০ জনের বেশি ফিলিস্তিনি।

এমন পরিস্থিতিতে তেল আবিব স্টক এক্সচেঞ্জে ব্যাপক দরপতন হয়েছে। কারণ এঘটনাকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। রোববার (৮ অক্টোবার) দেখা গেছে, ব্লু চিপ কোম্পানির টিএ-৩৫ সূচক কমেছ ৪.৮ শতাংশ। একই সঙ্গে বেঞ্চমার্ক টিএ-১২৫ এর সূচক কমেছে ৫ শতাংশ। অন্যদিকে টিএ-৯০ এর সূচক কমেছে ৫.৮ শতাংশ।

সর্বশেষ পাওয়া সংবাদ