শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

এবার লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে আবারো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত ও ৪৫০ জনেরও বেশি আহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়ে বলেছে, বুধবার (১৮ সেপ্টেম্বর) যোগাযোগের তারহীন যন্ত্র ওয়াকিটকি বিস্ফোরণে এসব হতাহতের ঘটনা ঘটে।

এর একদিন আগে গত মঙ্গলবার লেবাননের একাধিক জায়গায় ইরানপন্থী হিজবুল্লাহ সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার পেজার (যোগাযোগের তারহীন যন্ত্র) একযোগে বিস্ফোরণের পর দুই শিশুসহ ১২ জন নিহত হয়। আহত হয়েছে দুই হাজার ৮শ লোক। এদিকে হিজবুল্লাহ গোষ্ঠী উভয় বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে। কিন্তু এখন পর্যন্ত ইসরাইল এসব বিস্ফোরণ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

এছাড়া জর্ডানও লেবাননে বিস্ফোরণের জন্য ইসরাইলকে দায়ী করেছে। এদিকে হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র ইরান সশস্ত্র এই গোষ্ঠীর প্রতি সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ