শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

বন্যায় বিপর্যস্ত মিয়ানমার, বিদেশি সাহায্যের আহ্বান

আন্তর্জাতিক ডেসক্ : মিয়ানমারের জান্তা প্রধান ভয়াবহ বন্যার পর বিদেশী সাহায্যের জন্যে অনুরোধ জানিয়েছেন। সংঘাতে বিধ্বস্ত দেশটির বিস্তীর্ণ এলাকা প্রাণঘাতী বন্যায় প্লাবিত এবং এতে দুই লাখ ৩৫ হাজারেরও বেশি লোক বাস্তুচ্যুত হওয়ার প্রেক্ষিতে জান্তা প্রধান এ অনুরোধ জানান। শনিবার (১৪ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।

গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমারে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, শুক্রবার মিন অং হ্লাইং বলেছেন, “সরকারি কর্মকর্তাদের ক্ষতিগ্রস্থদের উদ্ধার ও ত্রাণ সহায়তা পেতে বিদেশী দেশগুলির সাথে যোগাযোগ করা প্রয়োজন।”

জান্তা সরকার শুক্রবার বলেছে, শক্তিশালী টাইফুন ইয়াগির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় দুই লাখ ৩৫ হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

মিয়ানমারে ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে সংঘাতে আক্রান্ত দেশটিতে বন্যার কারণে দুর্দশা আরো তীব্র হয়েছে।
পত্রিকাটির খবরে আরো বলা হয়েছে, বন্যায় দেশের কিছু এলাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং মধ্য মান্দালয় অঞ্চলের একটি স্বর্ণ-খনি এলাকায় ভূমিধসে বেশ কিছু লোকের চাপা পড়ার খবর তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে মিয়ানমারের সামরিক বাহিনী এর আগে বিদেশ থেকে আসা মানবিক সহায়তায় হয় বাধা দিয়েছে বা না হয় ফিরিয়ে দিয়েছে।
দেশটিতে ২০০৮ সালে ঘূর্ণিঝড় নার্গিসের কারণে অন্তত এক লাখ ৩৮ হাজার লোকের প্রাণহানির পর তৎকালীন জান্তা সরকারে বিরুদ্ধে জরুরী ত্রাণে বাধা দেয়ার অভিযোগ ওঠে।

সর্বশেষ পাওয়া সংবাদ