রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন জন ফসি

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন জন ফসি। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সুইডেনের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি তার নাম ঘোষণা করেন।

জন ফসি ১৯৫৯ সালে নরওয়ের হাউজসুন্ডে জন্মগ্রহণ করেন। মাত্র সাত বছর বয়সে এই লেখক গুরুতর দুর্ঘটনার শিকার হয়। তার লেখাতে সেই প্রভাব লক্ষ্য করা গেছে।

তিনি ইউরোপের সবচেয়ে জনপ্রিয় নাট্যকারদের একজন এবং তার বিরল পিন্টেরেস্ক নাটকের জন্য তাকে বছরের পর বছর নোবেলের জন্য প্রথম কাতারে রাখা হয়েছিল।

তার প্রথম উপন্যাস রউড, ভার্ট (লাল, কালো) ১৯৮৩ সালে প্রকাশিত হয়। যদি তাকে ছোট গল্পের লেখক হিসেবে বিবেচনা করা হয়। তার ছোট গল্পের মধ্যে রয়েছে হান (সে)। এটি ১৯৮১ সালে পত্রিকায় প্রকাশিত হয়। ১৯৮৯ সালে তার রচিত উপন্যাস নস্টেট (বোটহাউস) এর মাধ্যমে একজন লেখক হিসাবে তার সাফল্য আসে।

পুরস্কারের ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (১০ লাখ ডলার) পাবেন নরওয়েজিয়ান এই লেখক। গত বছর ফরাসি লেখক আনি এরনো এই পুরস্কার পেয়েছিলেন।

নোবেল পুরস্কার প্রবর্তন করেন সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল। তাঁর ইচ্ছা অনুসারে প্রতিবছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে যাঁরা অবদান রাখেন, তাঁরা পান বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।

২০০১ সাল থেকে সাহিত্যে ১১৫ টি নোবেল পুরস্কার প্রদান করা হয়। তবে প্রথম এবং দ্বিতীয় বিশ্ব যুদ্ধের কারণে নোবেল কমিটি সাহিত্যে নোবেল দেওয়া বন্ধ রাখেন। ১৯১৪, ১৯১৮, ১৯৩৫, ১৯৪০, ১৯৪১, ১৯৪২ এবং ১৯৪৩ সালে সাহিত্যে পুরস্কার দেওয়া হয়নি।

সাহিত্যে চারটি পুরস্কার ভাগ করে দেওয়া হয়। তবে গত ৫০ বছর ধরে এককভাবে এ পুরস্কার প্রদান করা হচ্ছে। সর্বশেষ ১৯৭৪ সালে আইভিন্ড জনসন এবং হ্যারি মার্টিনশন সাহিত্যে নোবেল পুরস্কার ভাগ করে নেন।

আরও পড়ুন:

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

সর্বশেষ পাওয়া সংবাদ