শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

মরা মাছের প্লাবনে গ্রীক বন্দর নগরীতে জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক : গ্রীসের মধ্যাঞ্চলীয় বন্দর নগরী ভোলোসে মৃত মাছের প্লাবনের পর সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেছে, এতে তাদের জীবিকা হুমকির মুখে পড়তে পারে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শনিবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

এথেন্স নিউজ এজেন্সি জানায়, জলবায়ু মন্ত্রনালয়ের নাগরিক সুরক্ষা মহাসচিব ভ্যাসিলিস পাপেজর্জিউ জারি করা মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণায় বলা হয়, প্যাগাসেটিক গালফ বন্দর পরিষ্কার করার জন্য তহবিল প্রয়োজন। সেখানে উপকূল বরাবর এবং নদীগুলোতে টন টন মরা মাছ জমা হয়েছে।

গত বছর থেসালি অঞ্চলে ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের পর এথেন্সের উত্তরে সাড়ে তিন ঘণ্টার পথ ভোলোস বন্দরে এমন ঘটনায় দ্বিতীয় পরিবেশগত বিপর্যয়ের সৃষ্টি হলো।

খবরে বলা হয়, কেবলমাত্র মঙ্গলবার কর্তৃপক্ষ ভোলোসের কাছে সমুদ্র সৈকত থেকে ৫৭ টন মৃত মাছ অপসারণ করেছে।
সূত্র-বাসস।

সর্বশেষ পাওয়া সংবাদ