শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

ইউনূস-শাহবাজ ফোনালাপ, দ্বিপাক্ষিক সহযোগিতার আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক: টেলিফোনে প্রথমবারের মতো আলাপ হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। ফোনালাপে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

শুক্রবার (৩০ আগস্ট) ড. ইউনূসের সঙ্গে ফোনালাপে শাহবাজ শরীফ শুরুতে ইউনূসকে সরকারের দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইউনূসের ভূমিকা অতুলনীয় উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেন শাহবাজ। এছাড়া সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান তিনি।

বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় বন্ধনের প্রসঙ্গ তুলে শাহবাজ বলেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। আগামী দিনগুলোতে বাংলাদেশের পথচলার সারথী হতে চায় পাকিস্তান।

এসময় দুপক্ষই বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়িক সম্পর্ক জোরদারের ওপর গুরত্বারোপ করেন। এর বাইরে অন্যান্য যেকোনো কাজে বাংলাদেশ-পাকিস্তান যাতে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করে যেতে পারে সেদিকে জোর দেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বিশেষ করে দক্ষিণ এশিয়ার মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আলাদা গুরুত্ব বহন করে এবং এটি বজায় রাখা উচিত বলে সম্মত হন ইউনূস-শাহবাজ।

সর্বশেষ পাওয়া সংবাদ