মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা
আন্তর্জাতিক

গুজরাটে বন্যায় ২৮ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাট রাজ্যে গত তিন দিনে মৌসুমি বৃষ্টি ও বন্যায় অন্তত ২৮ জনের প্রাণহানি হয়েছে। এদের কেউ পানিতে ডুবে আবার কেউ উপড়ে পড়া গাছের আঘাতে মারা গেছেন। সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এ রাজ্যে বৃহস্পতিবার প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। নদ-নদীর পানি উপচে পড়ছে এবং ৩০ হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে চলে গেছে।

রাজ্য সরকার বুধবার বলেছে, ১৩ জন পানিতে ডুবে মারা গেছে। বাকিরা গাছ কিংবা বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে মারা গেছেন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার খবরে বলা হয়েছে,এ পর্যন্ত রাজ্যটিতে ৩৫ জনের প্রাণহানি ঘটেছে।

এদিকে ত্রাণ কাজে নিয়োজিত দুর্যোগ এবং সেনা কর্মকর্তারা প্রায় এক হাজার ৮৫৬ জনকে উদ্ধার করেছে। প্রায় এক হাজার গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যে গত সপ্তাহে বন্যা দেখা দেয় এবং ভূমিধসের ঘটনা ঘটে।এতে ২০ জনেরও বেশি লোক প্রাণ হারায়।

এই সম্পর্কিত আরো

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা

হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা