রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোন সম্পর্ক নেই: অর্থমন্ত্রী বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি আইসিএসবি কর্তৃক ‘বোর্ড লিডারশিপ’ সিপিডি প্রোগ্রাম অনুষ্ঠিত এবার দাম বাড়ল এলপিজির, সন্ধ্যা থেকে কার্যকর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘গোদের উপর বিষ ফোঁড়’ : বাংলাদেশ ন্যাপ সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ অনুচ্ছেদ বাতিল করে ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তি নরসিংদীতে আদিয়াবাদ কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান
আন্তর্জাতিক

গান্ধী পরিবারে এলো নতুন সদস্য

আন্তর্জাতিক ডেস্ক : আগস্ট মাসে অল্পদিনের জন্য গোয়া গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গিয়েছিলেন একাই, কিন্তু ফিরেছেন আরও একজনকে সঙ্গে নিয়ে। মা, সোনিয়া গান্ধীর জন্য নিয়ে এসেছেন একটি কুকুরছানা।

রাহুল জানিয়েছেন, কুকুরছানাটির নাম নুরি। ছানাটিকে গোয়া থেকে উড়িয়ে নিয়ে এসে, তিনি তার মাকে উপহার দিয়েছেন। রাহুল বলেছেন, মায়ের জন্য ছোট্ট সারপ্রাইজ।

এদিন নিজের ইউটিউব চ্যানেলে সেই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন কংগ্রেস নেতা। ভিডিওতে দেখা যাচ্ছে, সোনিয়া গান্ধীর হাতে একটি উপহারের বাক্স তুলে দিয়ে, বাক্সটি খুলতে অনুরোধ করছেন রাহুল।

সোনিয়া প্রথমে একটু অনিচ্ছুক ছিলেন। কিন্তু, কুকুরটিকে দেখে মন গলে যায় তার। সঙ্গে সঙ্গে নুরিকে কোলে তুলে নিতে দেখা যায় সোনিয়াকে। রাহুল গান্ধী তাকে আরও জানান, ২-৩ ঘণ্টা সফর করে তাদের বাড়িতে পৌঁছেছে নুরি।

জানা গেছে, উত্তর গোয়ার মাপুসার এক কেনেল (কুকুরের খামার) থেকে তিন মাস বয়সী কুকুরছানাটিকে নিয়ে এসেছেন রাহুল। কেনেলটি চালান শর্বানি পিত্রে ও তার স্বামী স্ট্যানলি ব্রিগাঙ্জা।

সফরের আগেই রাহুল গান্ধীর কার্যালয় থেকে তাদের কাছে একটি ফোন গিয়েছিল। ‘জ্যাক রাসেল টেরিয়ার’ জাতের কোনো কুকুরছানা আছে কিনা, জানতে চাওয়া হয়েছিল। এরপর তাদের কেনেলে গিয়ে নুরিকে নিজে হাতে বেছে নেন রাহুল। একটি ভিডিও ক্লিপে, রাহুলকে ওই কেনেলে একদল কুকুরছানার মধ্য থেকে নুরিকে বেছে নিতে দেখা গেছে। এরপরই গোয়া থেকে নুরিকে সঙ্গে নিয়ে দিল্লিতে উড়ে এসেছিলেন রাহুল।

রাহুলের শেয়ার করা ভিডিওর পরের অংশে নুরিকে সোনিয়া ও তার অন্য পোষ্য কুকুর ‘লাপো’-র সঙ্গে খেলতে দেখা গেছে। নুরিকে একটি মোবাইলের কাভার ও লন্ড্রির ঝুড়ি চিবোতেও দেখা গেছে। অর্থাৎ, গান্ধী পরিবারে দারুণভাবে মানিয়ে নিয়েছে, পরিবারের নতুন সদস্য।

এর আগেও, রাহুল গান্ধীর পোষা কুকুর সংবাদ শিরোনামে উঠে এসেছিল। ২০১৭ সালে, তিনি তার পোষা কুকুর ‘পিডি’-কে নিয়ে একটি টুইট করেছিলেন। সূত্র: এনডিটিভি

এই সম্পর্কিত আরো

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোন সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

আইসিএসবি কর্তৃক ‘বোর্ড লিডারশিপ’ সিপিডি প্রোগ্রাম অনুষ্ঠিত

এবার দাম বাড়ল এলপিজির, সন্ধ্যা থেকে কার্যকর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘গোদের উপর বিষ ফোঁড়’ : বাংলাদেশ ন্যাপ

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর

পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ অনুচ্ছেদ বাতিল করে ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তি

নরসিংদীতে আদিয়াবাদ কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা

যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান