মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান বেজার অধীনে থাকবে বেসরকারি ইপিজেড, অধ্যাদেশ জারি রমজানে সুলভ মূল্যে দুধ-ডিম ও মাংস বিক্রি করবে সরকার পবিত্র শবেবরাতে বুধবার বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঝিকরগাছায় হত্যার শিকার শামীমের পরিবারের পাশে পুলিশ সুপার রফিকুল ইসলাম বদলে যাচ্ছে র‌্যাবের নাম নির্বাচনে কোস্ট গার্ডের ৩৫৮৫ জন সদস্যসহ ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা আর্থিক নীতির প্রভাব: - কর্মসংস্থান হ্রাস ও সামাজিক বৈষম্যের গভীরতা দেশের ৪টি বেসরকারি কলেজের নাম পরিবর্তন শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার
আন্তর্জাতিক

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর রসায়নে নোবেল জিতেছেন দুই মার্কিন ও এক রুশ বিজ্ঞানী। কোয়ান্টাম ডট বিষয়ক টেকনোলজি আবিষ্কার এবং এটির মাধ্যমে ইলেকট্রনিকস পণ্য থেকে শুরু করে স্বাস্থ্যখাতে বিপ্লব আনার স্বীকৃতি স্বরূপ তাদেরকে যৌথভাবে এই পুরস্কারের জন্য নাম ঘোষণা করা হয়।

বুধবার (৪ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে করোলিনস্কা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় তিন রসায়নবিদের নাম ঘোষণা করে।

তারা হলেন- যুক্তরাষ্ট্রের মুঙ্গি বাওয়েন্দি, লুইস ব্রুস এবং রাশিয়ার অ্যালেক্সি একিমোভ। খবর আল জাজিরা।

বিবৃতিতে বলা হয়, ‘কোয়ান্টাম ডটসের সংশ্লেষণ, ন্যানোপার্টিকেলস আবিষ্কার এবং উন্নয়নকে পুরস্কৃত করছে নোবেল কমিটি। যেটি এতটাই ছোট যে এগুলোর আকার নিজস্ব বৈশিষ্ট নির্ধারণ করে।’ নোবেল কমিটি জানিয়েছে, ন্যানোটেকনোলজির ছোট এই উপাদানটির লাইট এখন টেলিভিশন এবং এলইডি বাতি পর্যন্ত ছড়িয়েছে। এমনকি এটি চিকিৎসকরা অস্ত্রেপচারের মাধ্যমে ক্যানসার অথবা টিউমার টিস্যু অপসারণের সময় এই বিশেষ আলো বা লাইট ব্যবহার করতে পারবেন।

তবে নোবেলজয়ী এই তিনজনের নাম নির্দিষ্ট সময়ের আগে ফাঁস হয়ে যায়। ফলে তখন শুধু আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা বাকি ছিল। মূলত রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের ভুলের কারণে নামগুলো আগে ফাঁস হয়। সংস্থাটি সুইডেনের স্থানীয় সংবাদমাধ্যম আফটোনব্লাডেটের কাছে একটি ইমেইলে জানায় ওই তিনজনকে এ বছর রসায়নে নোবেল দেয়া হবে।

আরও পড়ুন:

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

এই সম্পর্কিত আরো

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

বেজার অধীনে থাকবে বেসরকারি ইপিজেড, অধ্যাদেশ জারি

রমজানে সুলভ মূল্যে দুধ-ডিম ও মাংস বিক্রি করবে সরকার

পবিত্র শবেবরাতে বুধবার বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

ঝিকরগাছায় হত্যার শিকার শামীমের পরিবারের পাশে পুলিশ সুপার রফিকুল ইসলাম

বদলে যাচ্ছে র‌্যাবের নাম

নির্বাচনে কোস্ট গার্ডের ৩৫৮৫ জন সদস্যসহ ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আর্থিক নীতির প্রভাব: কর্মসংস্থান হ্রাস ও সামাজিক বৈষম্যের গভীরতা

দেশের ৪টি বেসরকারি কলেজের নাম পরিবর্তন

শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার