শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাইডেনের সঙ্গে মোদির ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২৬ আগস্ট) ফোনালাপে নরেন্দ্র মোদি বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এ ছাড়া দুই নেতা ইউক্রেন ইস্যু নিয়েও আলোচনা করেছেন।

সোমবার (২৬ আগস্ট) রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ভেরিফায়েড এক্স হেন্ডেলে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান।

এক্স হ্যান্ডেলের ওই পোস্টে মোদি লেখেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সমস্যা হচ্ছে, তা নিয়ে জো বাইডেনের সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে ইউক্রেন নিয়ে আমরা কথা বলেছি।

আমি জানিয়েছি, ইউক্রেনে শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে। পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। বাংলাদেশে স্বাভাবিক অবস্থা দ্রুত পুনরুদ্ধার এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি।’

সর্বশেষ পাওয়া সংবাদ