শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

পাকিস্তানে পৃথক দুটি বাস দুর্ঘটনায় নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে দুটি পৃথক বাস দুর্ঘটনায় রোববার কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। নিহতদেও মধ্যে ১২ জন ছিলেন তীর্থযাত্রী, যারা ইরানে পৌঁছানোর চেষ্টা করছিলেন। উদ্ধার ও হাসপাতালের কর্মকর্তারা এ কথা জানান। পাঞ্জাব প্রদেশ ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের সীমান্তবর্তী আজাদ পত্তন শহরের কাছে একটি গিরিখাদে ডুবে যাওয়া বাসের ২৩ জনের মৃত্যু হয়েছে। খবর এএফপি’র।

বাসটি সুধানোটি জেলা থেকে যাত্রা শুরু করে। সেখানকারএকজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা উমর ফারুক দুর্ঘটনাস্থল থেকে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। আরেক পৃথক দুর্ঘটনায়, বেলুচিস্তানের মাক্রান উপকূলীয় মহাসড়কে ইরান অতিক্রম করার সময় একটি বাস খাদে পড়লে ১২ জনের মৃত্যু হয়।

ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তা আসলাম বাঙ্গুলজাই বলেন, যাত্রীরা গাড়ির নিচে চাপা পড়ে আছে কিনা তা পরীক্ষা করার জন্য একটি সেনা ক্রেন বাসটিকে উপত্যকা থেকে তুলতে সাহায্য করার জন্য যাচ্ছে। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে।

সর্বশেষ পাওয়া সংবাদ