রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
আন্তর্জাতিক

শারদীয় উৎসবের আগে বৃষ্টিতে ভাসবে পশ্চিমবঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসের শেষের দিকেই শারদীয়র শুভ সূচনা হবে। কিন্তু তার আগেই কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বৃষ্টিতে ভাসবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্মচাপের মেঘ ঘনিয়েছে বঙ্গোপসাগরে। এই নিম্নচাপ গভীর থেকে আরও গভীর আকার ধারণ করছে।

নিম্নচাপের জেরেই বুধবার (৪ অক্টোবর) সকাল থেকেই মুষলধারে বৃষ্টি নেমেছে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। ফলে আগামী কয়েকদিন ভারি থেকে অতি ভারী বৃষ্টি থাকবে রাজ্যজুড়ে। একটানা বৃষ্টিতে বেশ কিছু জেলায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের দক্ষিণবঙ্গের চারটি জেলা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বুধবার থেকে ভারী থেকে আতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তর চব্বিশ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং মুর্শিদাবাদেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শারদীয় উৎসবের মধ্যে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জের ধরে পশ্চিমবঙ্গের মানুষ চিন্তায় প্রহর গুনছেন।

শারদীয় উৎসব ঘিরে পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের ব্যবসায় এক ধরনের আমেজ তৈরি হয়। কিন্তু এই বৃষ্টির ফলে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হতে পারে বলে জানিয়েছেন কলকাতার গার্মেন্টস ব্যবসায়ী কালু বর্মন।

তিনি বলেন, সারা বছর আমরা অপেক্ষায় থাকি এই শারদীয় উৎসবের সময় একটু ভালো ব্যবসা করব। ধার করে গার্মেন্টসের মালামাল তুলেছি। যদি এভাবেই বৃষ্টি চলতে থাকে তাহলে কি যে করব বুঝতে পারছি না।

এই দুর্যোগের কারণে সমুদ্র সৈকতে পর্যটকদের সমুদ্রস্নানেও নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া জেলেদেরও সাগরে যেতে বারণ করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর।

সর্বশেষ পাওয়া সংবাদ