শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

এবার অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানালেন পেন্টাগন

ইমা এলিস, নিউ ইয়র্ক প্রতিনিধি: অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে তাদের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র জেনারেল প্যাট রাইডার। তিনি বলেন, স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র-দুই দেশের যৌথ মূল্যবোধ ও অভিন্ন স্বার্থকে প্রাধান্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে পেন্টাগন। স্থানীয় সময় মঙ্গলবার (২০ আগস্ট) পেন্টাগনে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে তার এ আগ্রহের কথা বলেন প্যাট।

প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিক তার কাছে জানতে চান- নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে শান্তি ও স্থিতিশীলতা সমর্থনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাকে পেন্টাগন কীভাবে দেখছে? এই পরিবর্তনকালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সামরিক বাহিনীর মধ্যে কোনো সহযোগিতা বা যোগাযোগ স্থাপিত হয়েছে কি?

জবাবে মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, ‘ঠিক যেমনটি আপনি জানেন, আমাদের বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। একটি স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে দুই দেশের যৌথ মূল্যবোধ ও অভিন্ন স্বার্থকে প্রাধান্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি আমরা।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্কিত বিষয়ে, আমরা অবশ্যই মানবাধিকার সুরক্ষা এবং সহিংসতা এড়ানোর প্রত্যাশা করবো। তবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে বিশদ জানতে আমি আপনাকে স্টেট ডিপার্টমেন্টে যোগাযোগ রাখার আহ্বান জানাবো।’

সর্বশেষ পাওয়া সংবাদ