রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
আন্তর্জাতিক

রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর আক্রমণ পুরোপুরি ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক: রুশ বাহিনীর প্রতিরোধ ভেদ করতে গত জুনে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। বিশেষ করে দেশের দক্ষিণ ও পূর্ব দিকে বড় ধরনের অভিযান চালিয়েছিল তারা। তবে ইউক্রেনীয় বাহিনীর এ আক্রমণ পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু।

তিনি আরও দাবি করেছেন, ইউক্রেনের সেনাদের যুদ্ধ করার ক্ষমতা দুর্বল করে দিয়েছে রুশ সেনারা।

মঙ্গলবার (৩ অক্টোবর) জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এমন তথ্য জানান সোইগু।

তিনি বলেছেন, ‘জাপোরিঝিয়ার ভারবোভোয়ে এবং রাবোতিনোতে সম্মুখভাগে আমাদের প্রতিরোধ ভাঙার যে প্রচেষ্টা শত্রুরা (ইউক্রেনীয় সেনা) চালিয়েছে সেটি ব্যর্থ হয়েছে।‘

অবশ্য সোইগু যেসব স্থানের কথা বলেছেন— ইউক্রেন দাবি করেছে সেসব জায়গায় রুশ বাহিনীর সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ ভেদ করতে সমর্থ হয়েছে তাদের সেনারা।

রুশ প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, দোনেৎস্কের সোলেদার এবং বাখমুতের দিকে ইউক্রেনীয় বাহিনী যেসব হামলা চালিয়েছে সেগুলোর সবগুলো প্রতিহত করা হয়েছে।

ইউক্রেনের সেনাদের যুদ্ধ করার ক্ষমতা কমিয়ে দেওয়া এবং ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করার দাবি করে সোইগু বলেছেন, ‘আমাদের সেনারা শত্রুদের যুদ্ধের ক্ষমতা ব্যাপকভাবে হ্রাস করে দিয়েছে এবং তাদের ব্যাপক ক্ষতি সাধন করেছে। আমাদের সেনারা সাহসিকতা এবং সঙ্কল্পিতভাবে লড়াই করছে এবং সত্যিকারের বীরত্ব প্রদর্শন করছে।’

প্রতিরক্ষামন্ত্রী সোইগু আরও জানিয়েছেন, গত বছরের মতো আকস্মিকভাবে সাধারণ মানুষকে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যুক্ত করার (সেনা জড়ো) কোনো পরিকল্পনা তাদের নেই।

সূত্র: এএফপি

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ