রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
আন্তর্জাতিক

মার্কিন ধনীরা ফুলেফেঁপে উঠেছেন, ৪০০ জনের মধ্যেও নেই ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ধনীদের আবারও বাড়তে শুরু করেছে সম্পদের পরিমাণ। গত বছর অন্তত ৪০০ ধনকুবের সমন্বিতভাবে ৫০০ বিলিয়ন ডলার হারায়। তবে এবছর পুরোটাই ফিরে পেয়েছেন তারা। বর্তমানে মার্কিন এই ধনকুবেরদের মোট সম্পদের পরিমাণ ৪.৫ ট্রিলিয়ন ডলার। সম্পদ ফিরে পাওয়ার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে প্রযুক্তি কোম্পানিগুলো।

তবে সম্পদের পরিমাণ কমেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ১৯ শতাংশ কমে বর্তমানে তার সম্পদের পরিমাণ ২.৬ বিলিয়ন ডলার। ফলে দেশটির ৪০০ ধনীর তালিকায়ও নাম নেই তার।

মার্কিন ম্যাগাজিন ফোর্বসের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তার মোট সম্পদের পরিমাণ ২৫১ বিলিয়ন ডলার।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার সম্পদের পরিমাণ ১৬১ বিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে রয়েছেন ওরাকলের মালিক ল্যারি এলিসন। তার মোট সম্পদ ১৫৮ বিলিয়ন ডলার।

এদিকে ১২১ বিলিয়ন ডলার নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে আছেন বার্কশায়ার হ্যাথাওয়ের প্রতিষ্ঠাতা ওয়ারেন বাফেট।

পঞ্চম অবস্থানে আছেন গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ। তার সম্পদের পরিমাণ ১১৪ বিলিয়ন ডলার।

১১১ ও ১১০ বিলিয়ন ডলার নিয়ে তালিকায় ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছেন যথাক্রমে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও গুগলের সাবেক কর্মকর্তা সের্গেই ব্রিন।

অষ্টম অবস্থানে রয়েছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তার মোট সম্পদের পরিমাণ ১০৬ বিলিয়ন ডলার।

তালিকায় নবম স্থানে রয়েছেন মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বলমার ও দশম স্থানে আছে মাইকেল ব্লুমবার্গ। তাদের মোট সম্পদ যথাক্রমে ১০১ বিলিয়ন ডলার ও ৯৬ দশমিক ৩ বিলিয়ন ডলার।

সর্বশেষ পাওয়া সংবাদ