সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক গ্রেপ্তার জালানি তেল বৃদ্ধির প্রভাব পরেছে নরসিংদীর পাইকারী সবজির বাজারগুলোতে নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২১ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ - দেশে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৩ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট ইসলামিক ফাইন্যান্সে এমডি নিয়োগ সঙ্কটে প্রেসক্লাব যশোর - আহ্বায়ক ও সদস্য সচিবসহ তিন সদস্যের পদত্যাগ ক্রান্তিকাল থেকে জন্ম - যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
advertisement
আন্তর্জাতিক

ব্যাংককে শপিং সেন্টারে গুলি, নিহতরা চীন-মিয়ানমারের নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি শপিংমলে গুলি চালিয়েছেন ১৪ বছরের এক কিশোর। এ ঘটনায় মারা গেছেন অন্তত দুইজন। আহত হয়েছেন পাঁচজন। নিহত দুইজনের একজন চীনা ও আরেকজন মিয়ানমারের নাগরিক। এর আগে বলা হয়েছিল, এ ঘটনায় নিহতের সংখ্যা তিনজন।দেশটির পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

পুলিশের প্রধান দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কর্মীদের প্রশংসা করেছেন। তাছাড়া এ ঘটনায় ১৪ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

জানা গেছে, হামলাটি হয়েছে সিয়াম প্যারাগন মলে। থাই জরুরি বিভাগের পক্ষ থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এক চীনা পর্যটক দ্য অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে জানিয়েছেন, ঘটনার সময় তিনি লোকজনকে দৌড়াতে দেখেছেন ও তারা বলছেন কেউ গুলি চালিয়েছে। তিনিও গুলির শব্দ শুনেছেন। এসময় একটি অ্যালার্ম বাজার পাশাপাশি শপিং সেন্টারের আলো বন্ধ হয়ে যায়।

দেশটির প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন শপিং সেন্টারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ এটি ব্যাংককের সবচেয়ে পরিচিত ও পর্যটকদের কছে জনপ্রিয় স্থান। সূত্র: আল-জাজিরা

সর্বশেষ পাওয়া সংবাদ