শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
আন্তর্জাতিক

মেক্সিকোয় ট্রাক উল্টে ১০ অভিবাসন প্রত্যাশী নিহত,

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোয় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি ট্রাক উল্টে অন্তত ১০ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। নিহতরা সবাই কিউবান নাগরিক। তাদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে জানা গেছে।

রোববার (১ অক্টোবর) দেশটির চিয়াপাস অঞ্চলের পিজিজিয়াপান-টোনালা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। গুয়াতেমালা থেকে উত্তরে যুক্তরাষ্ট্রের দিকে যাওয়ার পথে মেক্সিকো পাড়ি দেওয়া অভিবাসনপ্রত্যাশীদের জন্য এটি একটি সুপরিচিত রুট।

মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাকটি একসঙ্গে এত লোক বহনের উপযোগী ছিল না। দুর্ঘটনায় পড়ার পর এর চালক পালিয়ে যায়।

প্রাথমিক তথ্য বলছে, অতিদ্রুত চলতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় এবং একপর্যায়ে উল্টে যায়।

কর্তৃপক্ষের শেয়ার করা ছবিতে দেখা যায়, নাম্বারপ্লেট বিহীন একটি ট্রাক রাস্তার পাশে উল্টে পড়ে রয়েছে। এর কাঠের পাটাতন ও পাশের অংশ ভেঙে খণ্ড-বিখণ্ড হয়ে গেছে।

দুর্ঘটনায় আহত ১৭ জনকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে আইএনএম।

মেক্সিকোয় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী গাড়ি দুর্ঘটনার ঘটনা নতুন নয়। অনেকেই দেশটির ভেতর দিয়ে অনিবন্ধিত ও ভাঙাচোরা গাড়িতে চড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর চেষ্টা করে।

২০২১ সালের ডিসেম্বরে চিয়াপাসে একটি ট্রাক উল্টে অন্তত ৫৪ জন মারা যান। তাদের বেশিরভাগই মধ্য আমেরিকান বংশোদ্ভূত বলে ধারণা করা হয়েছিল। সূত্র: রয়টার্স

সর্বশেষ পাওয়া সংবাদ