শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
আন্তর্জাতিক

পিকেকে-কে লক্ষ্য করে তুরস্কের বিমান হামলা

আঙ্কারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আত্মঘতী হামলার কয়েক ঘণ্টা পরেই ইরাকে কুর্দিদের বিভিন্ন টার্গেটে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। তুরস্ক এই বিমান হামলা করার কয়েক ঘণ্টা আগে আঙ্কারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসের সামনে আত্মঘাতী হামলা হয়।

পিকেকে এই হামলার দায় স্বীকার করে।তারপরেই প্রেসিডেন্ট এরদোয়ান বলেছিলেন, সন্ত্রাসীদের লক্ষ্য পূরণ হবে না। পার্লামেন্টের অধিবশেন শুরুর কয়েক ঘণ্টা আগে এই হামলা হয়। এই অধিবেশনে সুইডেনের ন্যাটো সদস্য হওয়ার বিষয়টি নিয়ে রায় দেবে পার্লামেন্ট।তুরস্কের সেনা জানিয়েছে, রোববার এই আক্রমণে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-র বিভিন্ন টার্গেটে তারা আক্রমণ চালায়। তাতে কুর্দিদের গুহা, ডিপো, আশ্রয়স্থল-সহ ২০টি টার্গেটে বোমা ফেলা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এই বিমান হামলায় পিকেকে-র প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।ইরাকে কুর্দিদের শহর সিদাকানের মেয়রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, তুরস্কের বিমান বাহিনীর বিমানগুলি রাত নয়টা ২০ শহরে ও গ্রামের বিভিন্ন জায়গায় বোমা ফেলতে শুরু করে।

সাম্প্রতিক সময়ে ইরাক ও সিরিয়ায় কুর্দিদের উপর তুরস্ক মাঝেমধ্যেই আক্রমণ করেছে। গত এপ্রিলে ১১০ জন কুর্দিকে পিকেকে-র সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।পিকেকে-কে আমেরিকা, ইইউ ও তুরস্ক সন্ত্রাসবাদী সংগঠন বলে আগেই ঘোষণা করেছে। আর প্রায় তিন কোটি ৫০ লাখ কুর্দি ইরাক, ইরান, সিরিয়া ও তুরস্কে বসবাস করেন। সূত্র: ডিডাব্লিউ, এপি, এেফপি, রয়টার্স

সর্বশেষ পাওয়া সংবাদ