শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
আন্তর্জাতিক

এবার ব্রিটিশ রাজপরিবারের ওয়েবসাইটে রুশ হ্যাকারদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক : সাইবার হামলার শিকার হয়েছে ব্রিটিশ রাজপরিবারের অফিশিয়াল ওয়েবসাইট। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, এই হামলার পেছনে রুশ হ্যাকাররা জড়িত। হামলার কারণে প্রায় দেড় ঘণ্টা যাবৎ রাজপরিবারের ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। পরে সেটি পুনরুদ্ধার করা হয়।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রুশ হ্যাকার গ্রুপ ‘কিলনেট’ এই সাইবার হামলার দায় স্বীকার করেছে। যদিও বাকিংহাম প্যালেসের কর্মকর্তারা এই সাইবার হামলার জন্য কে দায়ী তা জানা অসম্ভব বলছেন। তাছাড়া এই হামলা রাজপরিবারের ওয়েবসাইটের বড় কোনো ক্ষতি করতে পারেনি।

রোববার (১ অক্টোবর) সকালে স্কাই নিউজের উপস্থাপক ক্যারোলিন দি রুসো বলেন, আমরা মাত্রই জানতে পেরেছি, রুশ হ্যাকাররা ব্রিটিশ রাজপরিবারের ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে দায় স্বীকার করা হয়েছে।

ইউক্রেন ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যদেশগুলোর বিভিন্ন ওয়েবসাইটে হামলার জন্য পরিচিত কিলনেট। বিশেষ করে, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর রাশিয়ার এই সাইবার গ্রুপ আরও বেশি সক্রিয় হয়ে উঠে। ইউক্রেন যুদ্ধ ঘিরে যেসব দেশ রাশিয়ার বিরোধিতা করছে, সেসব দেশকে লক্ষ্য করে সাইবার আক্রমণ চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে গ্রুপটি।

এর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি ওয়েবসাইটে হ্যাকিংয়ের দাবি করেছিল কিলনেট। এছাড়া গত বছরের নভেম্বরে ইউরোপীয় পার্লামেন্টের ওয়েবসাইটে হ্যাকিংয়ের পেছনেও কিলনেট জড়িত ছিল। ব্রিটিশ আইনপ্রণেতারা ইউক্রেনে রুশ হামলাকে ‘রাষ্ট্র পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ড’বলে আখ্যা দেওয়ায় ওই হামলা চালানো হয়েছিল বলে জানায় কিলনেট। সূত্র: টেলিগ্রাফ

সর্বশেষ পাওয়া সংবাদ