বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতককে পুলিশে দিল জনতা বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে B2-এর ‘SALEBRATE’, ফ্ল্যাট ৩০% ছাড় দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক বেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরানো কারাগারের জায়গায় পার্ক নির্মাণ হবে সাগর-রুনি হত্যা : ২৯ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ পুঁজিবাজার গতিশীল করতে পাঁচ মাসে সাড়ে ৩ হাজার কোটি টাকার বন্ড অনুমোদন জেএমআই হসপিটালের লভ্যাংশ ঘোষণা বিডিকম অনলাইনের লভ্যাংশ ঘোষণা
advertisement
আন্তর্জাতিক

অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণকে সহায়তায় প্রস্তুত জাতিসংঘ

অনলাইন ডেস্ক : বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং জনগণকে প্রয়োজনীয় যেকোন উপায়ে সমর্থন দিতে প্রস্তুত জাতিসংঘ। গত বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এক ব্রিফিংয়ে সংস্থা মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেন, ‘আমরা দেখব নতুন সরকারের কাছ থেকে আমরা কী ধরনের সহযোগিতার অনুরোধ পাই। তাদের প্রয়োজন অনুযায়ী আমরা অবশ্যই বাংলাদেশের সরকার ও জনগণকে যে কোনো উপায়ে সমর্থন করতে প্রস্তুত আছি।’

তিনি বলেন, জাতিসংঘ বিশ্বে যেকোন দেশে একটি শান্তিপূর্ণ উত্তরণকে উৎসাহিত করে আসছে।

হক বলেন, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস বৃহস্পতিবারের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, লুইস এবং জাতিসংঘের বাংলাদেশ কান্ট্রি টিম সেখানে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিশ্চিত করতে সক্রিয় রয়েছে।

এক প্রশ্নের জবাবে ডেপুটি মুখপাত্র বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে যে সহিংসতা চলছে তা তারা দেখতে চায় না।

তিনি আরো বলেন, ‘আমরা এটা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা যেকোন জাতিগত আক্রমণ বা সহিংসতার জন্য বর্ণভিত্তিক উস্কানির বিরুদ্ধে।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ