বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু মা হারালেন চিত্রনায়িকা পপি আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতককে পুলিশে দিল জনতা বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে B2-এর ‘SALEBRATE’, ফ্ল্যাট ৩০% ছাড় দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক বেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরানো কারাগারের জায়গায় পার্ক নির্মাণ হবে সাগর-রুনি হত্যা : ২৯ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
advertisement
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের বর্ষীয়ান রাজনীতিবিদ, বাম নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতায় নিজ বাসভবনে মারা যান বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর পশ্মিবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি ছিলেন পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় ও শেষ মুখ্যমন্ত্রী।

তার ছেলে সুচেতন ভট্টাচার্যের বরাতে পত্রিকাটি জানিয়েছে, আজ সকালের খাবার খাওয়ার পর অসুস্থ বোধ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। এরপর সকাল ৮টা ২০ মিনিটে দিকে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে মারা যান তিনি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ