বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বৈধ হওয়ার সময় বাড়ল এক বছর

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিসহ বিদেশি শ্রমিকদের বৈধ হওয়ার সময়সীমা বাড়িয়েছে দেশটির নতুন সরকার। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুযোগ বাড়ানো হয়েছে। কর্মরত কোম্পানির মালিকদের মাধ্যমে রিক্যালিব্রেশন প্রোগ্রামের আওতায় আবারও বৈধ হবার সুযোগ নিতে পারবেন শ্রমিকরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) পুত্রজায়ায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা দেখেছি যে এই কর্মসূচি দেশের প্রয়োজন মেটাতে পারে।

ক্যালিব্রেশন প্রোগ্রামে গত বছর ৪ লাখ ১৮ হাজারের বেশি কর্মী নিবন্ধন করেছিলেন। এ প্রোগ্রামের অধীনে নিয়োগকর্তাদের মধ্যে যারা যথাযথ ডকুমেন্টেশন ছাড়াই বিদেশি কর্মী নিয়োগ করেছেন তাদের কর্মীদের বৈধ করার জন্য একটি ফি দিতে হবে।

সাইফুদ্দিন আরও বলেন, বিদেশি কর্মীদের পুন:বৈধকরণ কর্মসূচির ফলে সরকারের ৭০০ মিলিয়নের বেশি রিঙ্গিত আয় হয়েছে।

তিনি বলেন, বিদেশি কর্মীদের নিয়োগের পুন:বৈধকরণ কর্মসূচি অবিলম্বে কার্যকর হবে। এতে মালয়েশিয়ায় বিদেশি গৃহকর্মীরাও অন্তর্ভূক্ত হবেন। যে গৃহকর্মীরা এখনও কর্মরত আছেন এবং অতিরিক্ত অবস্থান করছেন। তাদের নিয়োগকর্তাদের কম্পাউন্ড দিতে হবে, তারপরে আমরা তাদের কাজের পারমিট বাড়িয়ে দেবো।

নতুন সরকার গঠনের পর থেকেই মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ অবৈধ অভিবাসীদের ধরতে তল্লাশি শুরু করলে এখানে পার্মিট বিহীন শ্রিমিকদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে, সরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষনাতে স্বস্তি ফিরে এসেছে তাদের মাঝে। প্রক্রিয়া সহজকরন ও সল্প খরচে প্রবাসীরা যেন বৈধ হতে পারে তার জন্য বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়ার কর্তিপক্ষের সাথে আলোচনা অব্যাহত রাখতে হবে। বৈধ প্রবাসী শ্রমিকরা সঠিক পথে রেমিটেন্স প্রেরণ করলে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে এবং তা দেশের উন্নয়ে অগ্রণী ভুমিকা পালন করবে।

আরও পড়ুন:

দাঙ্গার জেরে ব্রাজিলের সাবেক মন্ত্রীকে গ্রেফতারের নির্দেশ

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর সোলেডার দখলে নিল রাশিয়া

যুক্তরাষ্ট্রে ৬ প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে নতুন সতর্কবার্তা

সর্বশেষ পাওয়া সংবাদ