শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

ভেনিজুয়েলা ৭ দেশ থেকে কূটনীতিকদের প্রত্যাহার করে নিচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনা, ডোমিনিকান প্রজাতন্ত্র, কোস্টারিকা, পানামা, পেরু, উরুগুয়ে এবং চিলি থেকে তাদের কূটনীতিকদের প্রত্যাহার করে নিচ্ছে ভেনিজুয়েলা। এসব দেশ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পুনঃনির্বাচনকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে। খবর তাস’র।

ভেনিজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘বলিভারিয়ান রিপাবলিক অফ ভেনিজুয়েলার সরকার আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, পেরু, পানামা, ডোমিনিকান রিপাবলিক এবং উরুগুয়েতে থাকা তাদের কূটনৈতিক মিশনের সকল সদস্যদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। মাদুরোর পুনঃনির্বাচনকে স্বীকৃতি না দেওয়ার একটি জঘন্য নজির সৃষ্টি করায় দেশটি এমন পদক্ষেপ গ্রহণ করলো। এসব দেশের সরকারকে ভেনিজুয়েলা থেকে তাদের দেশের কূটনীতিকদের প্রত্যাহার করে নেওয়ার কথাও বলা হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ওই দেশগুলোর বক্তব্যকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে এর নিন্দা জানিয়েছে মন্ত্রণালয়। ভেনিজুয়েলা সরকার স্ব-নিয়ন্ত্রণ অধিকারের সুরক্ষা নিশ্চিত করার জন্য রাজনৈতিক ও আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। ভেনিজুয়েলা সরকার শান্তিপূর্ণ যুগপৎ অবস্থান বজায় রেখে হুমকিস্বরূপ যে কোনও কার্যকলাপকে প্রতিহত করবে।’

ভেনিজুয়েলায় ২৮ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিকোলাস মাদুরো জয়লাভ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ