শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
আন্তর্জাতিক

তৃতীয় বারের মতো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো

আন্তর্জাতিক ডেস্ক : ভেনিজুয়েলায় নিকোলাস মাদুরো তৃতীয় বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দেশটির নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে মাদুরোর জয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সরকারের প্রতি অনুগত নির্বাচনী সংস্থা সিএনএ’র প্রেসিডেন্ট এলভিস আমরসো বলেছেন, রোববার অনুষ্ঠিত নির্বাচনে মাদুরো ৫১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে তার প্রতিপক্ষ এডমান্ডো গঞ্জালেজকে হারিয়েছেন। গঞ্জালেজ পেয়েছেন ৪৪ দশমিক ২ শতাংশ ভোট।

ভেনিজুয়েলানদের প্রতি আমরসো আহ্বান জানিয়েছেন, তারা যেন নির্বাচনের ফলাফল মেনে চলেন এবং সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকেন। পাশাপাশি তিনি ভোট গণনা ও ভোটিং সিস্টেমের বিরুদ্ধে ঘটানো তথাকথিত সন্ত্রাসী কার্যক্রমের তদন্তের জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে অনুরোধ জানিয়েছেন।

এদিকে, প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপি এবং অনিয়মের অভিযোগ তুলেছে মাদুরো বিরোধী প্রার্থীরা।

সংবাদমমাধ্যমগুলো বলছে, বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাকাডোকে নির্বাচন থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও, তিনি বিরোধী প্রার্থী এডমান্ডো গনজালেজের পক্ষে জোরালো প্রচারণা চালিয়েছেন। বিরোধী প্রার্থীর পক্ষে প্রচুর সমর্থন টানতে পেরেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ