বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
ঢাকায় তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু বৃহস্পতিবার ফেসবুক লাইভে সরকারের সমালোচনা - সেই নারী উদ্যোক্তাকে নিজ জিম্মায় জামিন দিলেন আদালত ক্রসফায়ার বিতর্কে আইজিপি পদে পরিবর্তনের আভাস - নতুন আইজিপি পদে আলোচনায় যারা মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু মা হারালেন চিত্রনায়িকা পপি আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতককে পুলিশে দিল জনতা বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে B2-এর ‘SALEBRATE’, ফ্ল্যাট ৩০% ছাড় দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
advertisement
আন্তর্জাতিক

বাংলাদেশে ছাত্র বিক্ষোভ নিয়ে উদ্বিগ্ন মার্কিন কংগ্রেসওম্যান

ইমা এলিস, নিউ ইয়র্ক: বাংলাদেশে ছাত্র বিক্ষোভ মারাত্মক রূপ নেওয়ার খবরে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য ও কংগ্রেসওম্যান গ্রেস মেং।। স্থানীয় সময় সোমবার (২২ জুলাই) যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেসকে পাঠানো এক বিবৃতিতে গ্রেস মেং বলেন, নিহতদের পরিবার এবং প্রিয়জনদের সাথে তিনিও শোকাহত।

তিনি সহকর্মীদের সাথে নিয়ে ইউএস স্টেট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেছেন। ইন্টারনেট অ্যাক্সেস পুনরুদ্ধারসহ শান্তিপূর্ণ বিক্ষোভকে সম্মান জানাতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাবেন তারা।

গ্রেস মেং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে তার ষষ্ঠ মেয়াদে দায়িত্ব পালন করছেন। তিনি নিউ ইয়র্কের ষষ্ঠ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করছেন। গ্রেসের জেলাটি সম্পূর্ণরূপে নিউ ইয়র্ক সিটি বরো অব কুইন্সে অবস্থিত। যার মধ্যে রয়েছে পশ্চিম, কেন্দ্রীয় এবং উত্তর-পূর্ব কুইন্স। তাঁর নির্বাচনী এলাকাটি বাংলাদেশি অধুষ্যিত এলাকা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ