বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
ঢাকায় তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু বৃহস্পতিবার ফেসবুক লাইভে সরকারের সমালোচনা - সেই নারী উদ্যোক্তাকে নিজ জিম্মায় জামিন দিলেন আদালত ক্রসফায়ার বিতর্কে আইজিপি পদে পরিবর্তনের আভাস - নতুন আইজিপি পদে আলোচনায় যারা মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু মা হারালেন চিত্রনায়িকা পপি আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতককে পুলিশে দিল জনতা বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে B2-এর ‘SALEBRATE’, ফ্ল্যাট ৩০% ছাড় দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
advertisement
আন্তর্জাতিক

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জো বাইডেন। আগামী আগস্টে দলের জাতীয় সম্মেলনেই চূড়ান্ত হবে প্রার্থী। নিজের বিকল্প হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম প্রস্তাব করেছেন জো বাইডেন। এদিকে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, বাইডেনের চেয়ে কমলা হ্যারিসকে হারানো বেশি সহজ হবে।

স্থানীয় সময় রোববার (২১ জুলাই) সামাজিক মাধ্যমে এক পোস্টে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এ ঘোষণা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট। বাকি সময়টুকু প্রেসিডেন্ট হিসেবে নিজের দায়িত্ব পালনে গুরুত্ব দিতে চান এই ডেমোক্র্যাট নেতা।

এ ঘোষণায় কমলা বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন, আগামী মাসে দলের জাতীয় সম্মেলনে নিজের মনোনয়ন নিশ্চিত করা এখন তার একমাত্র অগ্রাধিকার। ওই সম্মেলনেই প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করবেন ডেমোক্র্যাট প্রতিনিধিরা। তবে নির্বাচনী দৌড়ের সেই তালিকায় নাম নেই সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম নির্বাচনী বিতর্কে নাস্তানাবুদ হওয়ার পর থেকেই একের পর এক ডেমোক্র্যাট নেতা বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। গেল সপ্তাহে তার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে আবারো সামনে আসে বিষয়টি। তিনি নিজেও বলেছিলেন, যদি শারীরিক অবস্থার অবনতি হয় তাহলে বিষয়টি বিবেচনা করবেন। অবশেষে সেই ঘোষণাই দিলেন বাইডেন।

আগামী নভেম্বরের শুরুতেই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ