বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
ঢাকায় তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু বৃহস্পতিবার ফেসবুক লাইভে সরকারের সমালোচনা - সেই নারী উদ্যোক্তাকে নিজ জিম্মায় জামিন দিলেন আদালত ক্রসফায়ার বিতর্কে আইজিপি পদে পরিবর্তনের আভাস - নতুন আইজিপি পদে আলোচনায় যারা মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু মা হারালেন চিত্রনায়িকা পপি আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতককে পুলিশে দিল জনতা বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে B2-এর ‘SALEBRATE’, ফ্ল্যাট ৩০% ছাড় দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
advertisement
আন্তর্জাতিক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার প্রায় ১শ’ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ‘একটানা কাশির জন্য’ সোমবার হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার তার এক সহযোগী এএফপি’কে এ কথা জানিয়েছেন।
সুফি ইউসুফ বলেছেন, ‘আগামী কয়েকদিন মাহাথিরের চিকিৎসা করা হবে বলে আশা করা হচ্ছে।’

দুই বারের প্রধানমন্ত্রী মাহাথির গত সপ্তাহে ৯৯ বছরে পা রেখেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে তিনি বেশ কয়েকটি হার্টের সমস্যায় ভুগছেন এবং বাইপাস সার্জারি করেছেন।

চলতি বছরের শুরুতে প্রায় তিন মাস হাসপাতালে কাটিয়েছেন তিনি।

১৯২৫ সালের ১০ জুলাই জন্মগ্রহণকারী, মাহাথির দুইবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রথমবার ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত দেশের চতুর্থ জাতীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
এরপর তিনি ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ৯২ বছর বয়সে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ