সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
ক্রান্তিকাল থেকে জন্ম - যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সালমান শাহ হত্যা - সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে ‘মনের কথা’ নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা
advertisement
আন্তর্জাতিক

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী নেতা মুইজু ৫১.৬৮ শতাংশ ভোটে এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক : ভারত মহাসাগরের দেশ মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বিরোধী নেতা মোহাম্মদ মুইজু।

শনিবার (৩০ সেপ্টেম্বর) মালদ্বীপে রান-অফ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে লড়াই করেছেন মোহাম্মদ মুইজু ও বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দ্বিতীয় দফায় নির্বাচনে মোট ৫৮৬টি ব্যালট বাক্স ব্যবহার করা হয়েছে। ২৫ শতাংশ (১৫৮টি) ব্যালটের ভোট গণনা শেষে দেখা গেছে মোহাম্মদ মুইজ্জো পেয়েছেন ৫১.৬৮ শতাংশ ভোট। অপরদিকে ইব্রাহিম সোলিহ পেয়েছেন ৪৮.৩২ শতাংশ ভোট।

গত ৯ সেপ্টেম্বর মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন হয়। তবে সেদিন এককভাবে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পাননি। ফলে এ নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায়।

নির্বাচনের আগে মোহাম্মদ মুইজু প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট হতে পারলে মালদ্বীপে ভারতের প্রভাব কমাবেন। এছাড়া দেশটিতে যে অল্প সংখ্যক ভারতীয় সেনা মোতায়েন আছেন তাদের বের করে দেবেন।

৩৯ বছর বয়সী মোহাম্মদ মুইজু রাজনৈতিক দল প্রোগ্রেসিভি পার্টি অব দ্য মালদ্বীপের (পিপিএম) নেতৃত্বাধীন জোট ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত যখন ক্ষমতায় ছিল তখন চীনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছিল মালদ্বীপ। ওই সময় চীনের রোড অ্যান্ড বেল্ট ইনেশিয়েটিভে যোগ দিয়েছিল দেশটি এবং বড় অবকাঠামো নির্মাণের জন্য বেইজিংয়ের কাছ থেকে বিপুল ঋণ আদায় করে নিয়েছিল।

২০১৮ সালে সর্বশেষ নির্বাচনে জয় লাভ করে প্রেসিডেন্ট হয়েছিলেন ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। তাকে ‘ভারতপন্থি’ হিসেবে বিবেচনা করা হয়।

এদিকে ভোট আদায় শেষে নির্বাচন কর্মকর্তারা জানান, এই রান অফ নির্বাচনে ৮৫ শতাংশ (২ লাখ ৪২ হাজার) ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ