সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
ক্রান্তিকাল থেকে জন্ম - যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সালমান শাহ হত্যা - সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে ‘মনের কথা’ নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা
advertisement
আন্তর্জাতিক

জিম্বাবুয়েতে সোনার খনি ধসে ৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : জিম্বাবুয়েতে একটি খনি ধসে পড়ার ঘটনায় ছয়জন নিহত হয়েছে এবং আরও ১৫ জন আটকা পড়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শুক্রবার সকালে রাজধানী হারারে থেকে ১০০ কিলোমিটার (৬২ মাইল) পশ্চিমে চেগুতুতে বে হর্স সোনার খনি ধসে ৩০ জনেরও বেশি লোক আটকা পড়ে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর ১৩ জন খনি শ্রমিক পালাতে সক্ষম হয়েছে বা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

যারা আটকা পড়েছেন তাদের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে টেলিভিশন চ্যানেল জেডবিসির এক খবরে জানানো হয়। কী কারণে ওই খনিতে ধস হয়েছে তা এখনো জানা যায়নি।

জিম্বাবুয়ে মাইনার্স ফেডারেশন জানিয়েছে, সংস্থাটির প্রধান এবং চেগুতু মাইনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শনে যাবেন। সেখানে আসলেই কী ঘটেছে তা জানার জন্য তদন্ত শুরু হবে।

জিম্বাবুয়েতে প্রায়ই বিভিন্ন খনিতে দুর্ঘটনা ঘটে। দেশটিতে সোনা, প্ল্যাটিনাম এবং হীরার বিশাল মজুত রয়েছে। কিন্তু বিভিন্ন খনিতে নিরাপত্তার মানগুলো সেভাবে মেনে চলা হয় না। সে কারণেই এ ধরনের দুর্ঘটনায় প্রায়ই শ্রমিকদের মৃত্যু হচ্ছে।

এর আগে ২০১৯ সালে মধ্যাঞ্চলে অবস্থিত কডোমা শহরের কাছে সিলভার মুন অ্যান্ড ক্রিকেট খনিতে ভারী বৃষ্টিপাতের ফলে বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ