মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
বেজার অধীনে থাকবে বেসরকারি ইপিজেড, অধ্যাদেশ জারি রমজানে সুলভ মূল্যে দুধ-ডিম ও মাংস বিক্রি করবে সরকার পবিত্র শবেবরাতে বুধবার বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঝিকরগাছায় হত্যার শিকার শামীমের পরিবারের পাশে পুলিশ সুপার রফিকুল ইসলাম বদলে যাচ্ছে র‌্যাবের নাম নির্বাচনে কোস্ট গার্ডের ৩৫৮৫ জন সদস্যসহ ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা আর্থিক নীতির প্রভাব: - কর্মসংস্থান হ্রাস ও সামাজিক বৈষম্যের গভীরতা দেশের ৪টি বেসরকারি কলেজের নাম পরিবর্তন শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত
আন্তর্জাতিক

ক্ষমা চাইলেন জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক : এবার ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীর হয়ে কাজ করা এক সেনার গত শুক্রবার দেশটির পার্লামেন্টে প্রশংসা করেন স্পিকার (সাবেক) অ্যান্থনি রোটা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) তাই প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। তিনি বলেন, তার ভুল হয়ে গেছে, এই ঘটনার জন্য তিনি খুবই বিব্রত বোধ করছেন।

হাউস অব কমন্সে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সামনেই স্পিকার এই প্রশংসা করেন। ট্রুডো জানিয়েছেন, তিনি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কিয়েভ ও জেনেলস্কির সঙ্গে যোগাযোগ করেছেন ও ক্ষমা চেয়েছেন।

হাউস অব কমন্সের স্পিকার সাবেক নাৎসি সেনাকে ‘হিরো’ বলে সম্বোধন করেছিলেন। গত মঙ্গলবার স্পিকার অ্যান্থনি রোটা পদত্যাগ করেছেন। তিনি বলেছেন, যা হয়েছে, তার জন্য তিনি একাই দায়ী।

রোটা যার প্রশংসা করেছিলেন, তার নাম ইয়োস্লাভ হুনকা। তার বয়স ৯৮ বছর। তিনি পোল্যান্ডে জন্মগ্রহণ করা ইউক্রেনের মানুষ। হিটলারের এসএস বাহিনীতে তিনি ছিলেন। পরে তিনি কানাডায় চলে আসেন।

এই ঘটনার পর রাশিয়া আবার জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের অন্যতম কারণ হলো, সেই দেশকে নাৎসিদের কবল থেকে মুক্ত করা। কিন্তু ইউক্রেন ও পশ্চিমা দেশগুলি তা মানতে চায় না। ট্রুডো বলেছেন, এই সব কথা বলে রশিয়া কখনই তাদের এই আগ্রাসনকে ঠিক বলে প্রমাণ করতে পারবে না।

ট্রুডো হাউসে বলেন, পার্লামেন্টে সকলের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। গত শুক্রবার প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউক্রেনের প্রতিনিধিদলের সামনে যা হয়েছে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।

এই সম্পর্কিত আরো

বেজার অধীনে থাকবে বেসরকারি ইপিজেড, অধ্যাদেশ জারি

রমজানে সুলভ মূল্যে দুধ-ডিম ও মাংস বিক্রি করবে সরকার

পবিত্র শবেবরাতে বুধবার বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

ঝিকরগাছায় হত্যার শিকার শামীমের পরিবারের পাশে পুলিশ সুপার রফিকুল ইসলাম

বদলে যাচ্ছে র‌্যাবের নাম

নির্বাচনে কোস্ট গার্ডের ৩৫৮৫ জন সদস্যসহ ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আর্থিক নীতির প্রভাব: কর্মসংস্থান হ্রাস ও সামাজিক বৈষম্যের গভীরতা

দেশের ৪টি বেসরকারি কলেজের নাম পরিবর্তন

শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত