বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
আন্তর্জাতিক

ধেয়ে আসছে শক্তিশালী ঝড় বেরিল, আঘাত হানবে ক্যারিবীয় অঞ্চলে

আন্তর্জাতিক ডেস্ক: ক্যারিবিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে ‘অত্যন্ত বিপজ্জনক’ হারিকেন বেরিল আঘাত হানতে যাচ্ছে। এ প্রেক্ষিতে রোববার বাসিন্দাদের হারিকেন আঘাত হানার আগেই দ্রুত সকল প্রস্তুতি শেষ করার আহ্বান জানানো হয়েছে।

ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বলেছে, বেরিল বর্তমানে বার্বাডোসের প্রায় ২৫০ মাইল দক্ষিণ-পূর্বে আটলান্টিক মহাসাগরে অবস্থান করছে। এটি সোমবার সকালে ক্যারিবিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের জনপ্রিয় দ্বীপসমূহে আঘাত হানার সময়ে ক্যাটাগরি-৪ ঝড়ে রূপে নেবে।

এনএইচসি আরো বলেছে, দ্রুত সব প্রস্তুতি আজকের মধ্যেই শেষ করতে হবে। বাসিন্দাদের স্থানীয় সরকার ও জরুরি সেবার কর্মকর্তাদের আহ্বান শোনার অনুরোধ করা হয়েছে। এনএইচসি সতর্ক করে বলেছে, সম্ভাব্য বিপর্যয়কর হারিকেনের কারণে মার্টিনিক, সেন্ট লুসিয়া এবং গ্রেনাডাসহ উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে প্রাণঘাতি ঝড় ও ক্ষতিকারক প্রবল ঢেউয়ের আশংকা করা হচ্ছে।

সেন্ট ভিনসেন্ট, গ্রেনাডাইনস ও গ্রেনাডা সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে বলে এনএইচসি উল্লেখ করেছে। এদিকে ভয়াবহ ঝড় আঘাত হানার আশঙ্কায় বার্বাডিয়ান রাজধানী ব্রিজটাউনে গাড়িগুলোকে গ্যাস স্টেশন গুলোতে লাইন দিতে দেখা গেছে। এছাড়া সুপার মার্কেট এবং মুদির দোকানে ক্রেতারা খাবার, পানি ও অন্যান্য সামগ্রীর জন্যে ভিড় করছে।

বিশেষজ্ঞরা বলেছেন, আটলান্টিক হারিকেন মৌসুমের শুরুতেই এই ধরনের শক্তিশালী ঝড় তৈরি হওয়া অত্যন্ত ব্যতিক্রম। আটলান্টিক হারিকেন মৌসুম জুনের শুরু থেকে নভেম্বরের শেষ পর্যন্ত চলে।

তবে ইউএস ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) মে মাসের শেষের দিকে বলেছিল, এই বছরটি একটি ব্যতিক্রমী হারিকেনের মৌসুম হতে পারে। যার মধ্যে সাতটি ক্যাটাগরি-৩ বা তার বেশি শক্তিশালী ঝড় হবে।

সংস্থাটি এ জন্যে প্রশান্ত মহাসাগরের লা নিনা প্রভাবের কথা উল্লেখ করেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের ফলে হারিকেনসহ চরম আবহাওয়ার ঘটনাগুলো ঘন ঘন ঘটছে এবং এসব আরও বিধ্বংসী হয়ে উঠছে।

এই সম্পর্কিত আরো

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা