সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
ক্রান্তিকাল থেকে জন্ম - যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সালমান শাহ হত্যা - সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে ‘মনের কথা’ নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা
advertisement
আন্তর্জাতিক

এবার হনুমান চালাচ্ছে কম্পিউটার

আন্তর্জাতিক ডেস্ক : মানুষকে অনুকরণে বানর বা হনুমান বেশ পটু বলা যায়। এমনকি মানুষের বেশ কিছু স্বভাবের সঙ্গেও এদের কিছুটা মিল পাওয়া যায়। আজকের বিশ্বে মানুষ যখন ধীরে ধীরে আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে, মনে হচ্ছে এসব প্রাণীও হয়তো সেগুলি অনুসরণ করার চেষ্টা করছে।

সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও দেখে অন্তত সেটাই মনে হচ্ছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে একটি অফিসের কম্পিউটারে বসে মানুষের মতোই কাজ করছে বানর।

ফেসবুকে শেয়ার হওয়া একটি ছোট ভিডিওটিতে দেখা গেছে, একটি হনুমান কম্পিউটারের সামনে বসে কাজ করছে। পাশে কিছু কাগজপত্র বাতাসে উড়ছে আর সে খুব মনোযোগ দিয়ে কি-বোর্ডে কিছু টাইপ করছে। মানুষ যেভাবে কম্পিউটারে টাইপ করে ঠিক সেভাবেই কাজ করতে দেখা গেছে তাকে।

ওই ভিডিওর পোস্টে লেখা হয়েছে, এই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশনের তদন্ত অফিসে। যদিও ওই ভিডিওটি যাচাই করা সম্ভব হয়নি।

নথিপত্রে ভরা একটি কক্ষের চেয়ারে বসে হনুমানের এমন কাণ্ডে বেশ মজা পেয়েছেন সেখানকার লোকজন। প্রথম দেখায় যে কারো মনে হবে যে সে কম্পিউটারে কিছু লিখছে।

হনুমানটি কিভাবে কাজ করছে তা দেখতে আগ্রহী মানুষ ভিড় করছিল এবং তারা এর এমন কাণ্ড দেখে হাসাহাসি করছিল। তবে তার এমন কর্মকাণ্ডের বেশ প্রশংসাও করেছেন অনেকেই।

ওই ভিডিওটি শেয়ার হতেই লাইক, কমেন্ট করেছেন অনেকেই। অনেকেই হাসির ইমোজি দিয়েছেন, কেউ কেউ বেশ মজার কমেন্টও করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ